যৌন নির্যাতন ও পোলানস্কির দুঃখ
অস্কারজয়ী পরিচালক রোমান পোলানস্ককি অনুশোচনার আগুনে পুড়ছেন। এ আগুন ৩৩ বছর ধরে পোড়াচ্ছে তাঁকে। তাঁর এই অনুশোচনার কারণ হচ্ছে এক কিশোরীর সঙ্গে অনৈতিকভাবে যৌন সম্পর্ক গড়ে তোলা নিয়ে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাত্কারে রোমান পোলানস্কি অনৈতিক যৌন নির্যাতন সম্পর্কে দুঃখ প্রকাশ করেন। ১৩ বছর বয়সী সামান্থা জেইমারের সঙ্গে এই ধরনের অনৈতিক সম্পর্কের জন্য সে সময় পোলানস্কিকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য, এত কিছুর পরও বছর দুয়েক আগে জুরিখ চলচ্চিত্র উত্সবে পোলানস্কিকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়। ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর পুরস্কার নিতে যাওয়ার সময় যৌন নির্যাতনের দায়ে জুরিখ বিমানবন্দর থেকে সুইস পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্তু গত বছর সুইস সরকার সিদ্ধান্ত নেয়, বিচারের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। এর পর থেকে তিনি মুক্ত।