যৌন নির্যাতনের জন্য অভিযুক্ত ধর্মযাজকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সমালোচিত পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ধর্মযাজকের বিরুদ্ধে ২০০ জন বধির বালককে যৌনভাবে নিগৃহীত করার জন্য অভিযুক্ত এফ আর লরেন্স মারফির বিরুদ্ধে পোপ ষোড়শ বেনেডিক্ট কোনো রকম ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার আর্থুর বাদজিনস্কি। একটি ভ্যাটিকান পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, পোপের বিরুদ্ধে আনা এ ধরনের অভিযোগ খুবই লজ্জাকর।এর আগে ১৯৯০ সালে ভ্যাটিক্যানের কর্মকর্তা এফ আর লরেন্স মারফির বিরুদ্ধে একজন আর্চবিশপ এই অভিযোগ আনেন। তখন বলা হয়, ভবিষ্যতে আর্চবিশপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যৌন নির্যাতনের শিকার আর্থুর বাদজিনস্কি বলেছেন, পোপ এ বিষয়ে যা জানেন, তা তাঁর স্বীকার করা উচিত। যেহেতু তিনি দায়িত্বে নিয়োজিত, সেহেতু তাঁর উচিত এ ধরনের আচরণের ব্যাপারে পদক্ষেপ নেওয়া।১৯৫০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত এফ আর লরেন্স মারফি উইসকনসিসের সেন্ট ফ্রান্সিসে বধিরদের স্কুল সেন্ট জন্সে ধর্মযাজক হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ওই স্কুলের ২০০ ছাত্রকে যৌনভাবে নিগৃহীত করার অভিযোগ রয়েছে। চার্চের তথ্য অনুসারে ১৯৯৬ সালে একজন আর্চবিশপ ভ্যাটিক্যানদের নৈতিকতার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কার্ডিনাল জোসেফ রাতজিনজারকে মারফির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন। গির্জার অনুশাসন অনুসারে পোপের একজন সহকারী এই অভিযোগের বিচারকাজ শুরু করেন, তবে পরে দ্বিতীয় একজন আর্চবিশপ আপত্তি জানানোয় বিচারকাজ স্থগিত করা হয়।এদিকে পোপের কার্যালয়ের একজন কর্মকর্তা ফেডরিকো লমবার্দি জানান, মারফির মৃত্যুর দুই বছর আগে পোপ এই অভিযোগের কথা জানতে পারেন।