যৌন হয়রানির দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির দায়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের মো. জুলহাস বিশ্বাসকে (৩৮) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ওই গ্রামের মো. নুরল হক বিশ্বাসের ছেলে। আজ শনিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন।আদালত সূত্রে জানা গেছে, ছোলনা সালামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীকে জুলহাস যৌন হয়রানি করেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল জুলহাসকে এ দণ্ড দেন। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।