যৌন হয়রানি: উল্লাপাড়ায় এক ছাত্রের ১ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. মিন্টু খান নামের এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার দুপুরে উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলকেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম আজাদ এই সাজার রায় দেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মিন্টু আজ মোমেনা আলী বিজ্ঞান স্কুলকেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে এক পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করলে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্তব্যরত পুলিশের সদস্যরা মিন্টুকে আটক করেন। এ সময় মিন্টুর সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিন্টুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।উল্লেখ্য, মিন্টু উল্লাপাড়া পৌরসভার ঘোঁষগাতী মহল্লার মহির উদ্দিন খানের ছেলে। সে ঢাকার আহছানুল্লাহ টেকনিক্যাল কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের ছাত্র।