যৌন হয়রানি: এক বখাটের ১০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরিশালের গৌরনদীতে এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর নাম জুলফিকার আলী (২৫)। আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, সরকারি গৌরনদী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন কালনা গ্রামের জুলফিকার আলী। ওই কলেজছাত্রীর বাবা বখাটে জুলফিকারের বাবার কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে জুলফিকার ২৩ মে দুপুরে ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্রীর বাড়িতে হামলা চালান। এ ব্যাপারে ২৬ মে থানায় লিখিত অভিযোগ করা হয়।ওসি আরও জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুলফিকারকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের আদালতে সোপর্দ করা হয়।ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কলেজছাত্রী ও জুলফিকারের সাক্ষ্য গ্রহণ শেষে বখাটে জুলফিকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাঁর অভিভাবকেরা মুচলেকাসহ জরিমানার টাকা দিয়ে তাঁকে মুক্ত করে নেন।