যৌন হয়রানি: কাশিয়ানীতে এক যুবকের সাজা
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কামরুল হাসান (২০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষ চন্দ্র বিশ্বাস এই রায় দেন। জানা গেছে, কামরুল হাসান দীর্ঘ দিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ কারণে সম্প্রতি ওই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। গত বুধবার রাতে বিদ্যুত্ চলে গেলে কামরুল সুযোগ বুঝে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন। পরে ওই বাড়ির লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।পুলিশ আজ কামরুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে কদমের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত কদমকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামরুলকে আজ গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।