যৌন হয়রানির অভিযোগে গজারিয়ায় যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে গজারিয়ায় মো. জয়নাল মিয়া (২০) নামের এক যুবককে কারাদণ্ড দিয়ে আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জয়নাল গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া গ্রামের বাসিন্দা।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার পোড়াচক বাউশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় মো. জয়নাল মিয়া (২০), শাকিল হোসেন (২১) ও জামাল মিয়া (১৯) দশম শ্রেণীর পাঠকক্ষের জানালার পাশে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশ্য অশালীন বাক্য ও অঙ্গভঙ্গি করে। এ সময় দুইজন ছাত্র বের হয়ে এর প্রতিবাদ করলে তিন যুবক ওই দুই ছাত্রকে মারধর করে। এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে পুলিশ জয়নালকে আটক করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই যুবকের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।