যৌন হয়রানির অভিযোগে দুজনকে কারাদণ্ড
যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড় ও পিরোজপুরে দুই বখাটেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পঞ্চগড়: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শহরের খালপাড়া এলাকায় মানিক রহমান নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন পঞ্চগড়ের ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি শহরের খালপাড়া এলাকায়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় এম আর সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মানিক অনেক দিন ধরেই উত্ত্যক্ত করে আসছিলেন। আজও মানিক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রীর অভিভাবক ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করলে পুলিশ মানিককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।পিরোজপুর: এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামে নুরুল ইসলাম নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পিরোজপুরের নির্বাহী হাকিম মো. নুরুল হাফিজ জানান, তেজদাসকাঠি এলাকার ওই মেয়েকে একই এলাকার বখাটে নুরুল ইসলাম উত্ত্যক্ত করতেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে ভ্রাম্যমাণ আদালত নুরুল ইসলামকে এ কারাদণ্ড দেন।