যৌন হয়রানির দায়ে যুবকের কারদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলওয়ে স্টেশনে এক নারীকে যৌন হয়রানির দায়ে ভ্রাম্যমাণ আদালত আজ শনিবার মো. রেজা নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে রেজা স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক নারীকে জোরপূর্বক তাঁর আসন থেকে উঠিয়ে দেন। ওই নারী এর প্রতিবাদ করলে রেজা তাঁকে নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে রেজা ওই নারীর আট বছর বয়সী মেয়ের হাতে সিগারেটের আগুনের ছেঁকা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন।জানা যায়, কটূক্তি ও খারাপ আচরণের শিকার ওই নারী রেজার বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে আজ সকালে জিআরপি থানায় ভ্রাম্যামাণ আদালত বসানো হয়।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাক্ষ্য গ্রহণ শেষে মো. রেজার বিরুদ্ধে এই রায় দেন।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি রেজা নিজেকে জামালপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয় দেন। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।