যৌন হয়রানির দায়ে রাজবাড়ীতে একজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরে যৌন হয়রানির দায়ে পঞ্চানন দত্ত ওরফে কমল নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার এ দণ্ড দেন।রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক ইসলাম জানান, অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ গতকাল বিকেলে শহরের ভবানীপুর মুরগি ফার্ম এলাকা থেকে পঞ্চাননকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। এএসআই আরও জানান, পঞ্চানন মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামের ক্ষিতীশ চন্দ্র দত্তের ছেলে। তাঁকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।