ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রী গত রোববার যৌন হয়রানির শিকার হয়েছে। পরে সালিসে ওই শিশুটিকে দোষী সাব্যস্ত করে পেটানো হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে গতকাল সোমবার ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি দুই বখাটে ও চার সালিসকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: বখাটে ইকবাল মাতুব্বর (২২) ও তাহের মাতুব্বর (১৮) এবং সালিসকারী জালাল মাতুব্বর (৩০), ইউনুস মাতুব্বর (৫০), শরীফ মুন্সী (৩০) ও রফিক মাতুব্বর (৫৫)।এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের একটি গ্রামের ১১ বছরের ওই শিশু স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তাকে ইকবাল নামের ওই বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। রোববার সকাল ১০টার দিকে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ইকবাল ও তাঁর সহযোগী তাহের শিশুটির পথ রোধ করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক রাস্তার পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি চি ৎ কার দেয়। তার চি ৎ কার শুনে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে ইকবাল ও তাহের পালিয়ে যান।সালিসে উপস্থিত এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই দিন রাত আটটার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর মাতুব্বর (৫০) নিজ বাড়িতে সালিস বসান। সালিসে বখাটে ইকবালের সহযোগী তাহের দাবি করেন, ওই শিশুটি মুঠোফোনে ইকবালকে ডেকে নিয়েছিল। এ কথা শুনে মেয়েটিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে সাবেক চেয়ারম্যান আলমগীর মাতুব্বরসহ কয়েকজন সালিসকারী শিশুটিকে কিল-ঘুষি, চড়-থাপড় ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউপির চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা বলেন, যৌন হয়রানি ও কথিত সালিসের নামে শিশুটিকে নির্যাতনের এ দুটি ঘটনাই বর্বরোচিত ও নিন্দনীয়। এ ঘটনায় জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, প্রাথমিক তদন্তে দুটি অভিযোগেরই সত্যতা পাওয়া গেছে। সাবেক চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা খেয়ে সালিসের নামে ন্যক্কারজনক এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। উল্টো শিশুটিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন তিনি।ওসি বলেন, গ্রেপ্তার করা আসামিদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান সালিসকারী আলমগীর মাতুব্বর পলাতক। তাঁকেসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন বলেন, শিশুটি সারা শরীরের প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে। তবে সে আশঙ্কামুক্ত। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎ সা দেওয়া হচ্ছে।