নো প্রবলেম ধারাবাহিকের জন্য একটি গান তৈরি হয়। এবার গানটির মিউজিক ভিডিও তৈরির পালা। আর ওটা হবে পদ্মার পারে। ধারাবাহিকটির বেশির ভাগ অভিনয়শিল্পীই অংশ নিয়েছিলেন এ মিউজিক ভিডিওতে। তাহসিনের কাছে ওই দিন কাজ করার সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল রং ছিটানো। বললেন, ‘এই ধারাবাহিকে আমি আর মেহজাবিন অভিনয় করছি। আমরা খুব ভালো বন্ধু। আমাদের জন্য এই রং খেলা ছিল অন্য রকম এক অভিজ্ঞতা।’ বাংলাভিশনে আজ ধারাবাহিকটির শততম পর্ব প্রচারিত হবে।‘নো প্রবলেম’ ধারাবাহিকে কাজ করে কেমন লাগছে?বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েদের গল্প। যেহেতু আমরা অনেকেই কাছাকাছি বয়সের, তাই মজাটাও হয় সে রকম। আমরা শুটিং করি এআইইউবির ক্যাম্পাসে। শুটিংগুলো হয় বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে। তাই এর ভেতরে সারা সপ্তাহ যে পরিবেশ থাকে, সেটি আমরা পাই না। ‘সামান্তা’ ধারাবাহিকে আপনি তো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। অভিনয়জীবনের শুরুতেই এমন একটা সুযোগ পাব, ভাবতেই পারিনি। পরিচালক শহীদুজ্জামান সেলিম। নাসরীন জাহানের উপন্যাস থেকে তিনি ধারাবাহিকটি তৈরি করছেন। আমি তো অভিনয়ের কিছুই জানি না। কিন্তু পরিচালক আমার কাছ থেকে এমনভাবে অভিনয়টা আদায় করছেন, পরে তা অবিশ্বাস্য মনে হয়। এ শেখাটা আমার সামনে খুব কাজে লাগবে।অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে হয়। বই পড়ার অভ্যাস আছে?আমি কিন্তু সুযোগ পেলেই বই পড়ি। ইদানীং একটু অন্য ধরনের বই সংগ্রহ করেছি। যেমন অভিনয় আর আলোর ওপর। এ দুটি বিষয়ের ওপর কিছু জানার চেষ্টা করছি।আর ছবি দেখা?মার্কেটে গেলেই একসঙ্গে অনেকগুলো ডিভিডি নিয়ে আসি। সব ধরনের ছবিই দেখি। ইদানীং দেখেছি মাসাইউকি ওচিয়াই পরিচালিত ইনফেকশন ও মার্টিন স্করসিসের শাটার আইল্যান্ড। একটু আলাদা মনে হয়েছে—এমন কোনো নাটকে অভিনয় করছেন?হ্যাঁ, এই তো কিছুদিন আগেই করে এলাম, নাম কিনারা। কুয়াকাটার পরিবেশ আর জীবন নিয়ে গল্পটি।