রং জাজমেন্ট: কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর উচ্চ স্বরে বলে ওঠেন, ‘রং জাজমেন্ট! রং জাজমেন্ট! সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কামারুজ্জামান এ মন্তব্য করেন।মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, হত্যা, ধর্ষণসহ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অন্য দুটি অভিযোগে যাবজ্জীবন ও আরেকটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালতের রায়ের পর কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল বলেন, ‘আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। সব অভিযোগ মিথ্যা। এটি একটি রাজনৈতিক মামলা।’