রং বে র ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লসনের ধ্বংসলীলা৩ উইকেটে ৮০ থেকে ৮৭ রানে অলআউট—আচমকা টর্নেডোয় তছনছ ইনিংস বোঝাতে স্রেফ এই একটি তথ্যই যথেষ্ট। কিন্তু এটাও আসলে পুরোপুরি বোঝাতে পারছে না জার্মেইন লসনের সেই প্রলয় নাচনকে। ১৫ বলের এক বিধ্বংসী স্পেলে বাংলাদেশকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছিলেন সেই সময়ের ২০ বছর বয়সী ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেটিই ছিল প্রথম টেস্ট, ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। অভিষিক্ত পেসার ভ্যাসবার্ট ড্রেকস প্রথম স্পেলেই ফিরিয়েছিলেন হান্নান, আনোয়ার আর আশরাফুলকে। হাবিবুল বাশার আর আমিনুল ইসলামের জুটিতে তবু এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। বাশারকে ফিরিয়ে ৩৬ রানের জুটি ভাঙলেন পেদ্রো কলিন্স। পরের ওভার থেকেই শুরু লসনের তাণ্ডবলীলা। ১৫ বলের স্পেলে একটি রানও না দিয়ে নিলেন ৬ উইকেট! তিনজন এলবিডব্লু, একজন কট বিহাইন্ড আর দুজন বোল্ড। হ্যাটট্রিকটাই শুধু হয়নি, তবে এক ওভারে চার বলের মধ্যে ছিল ৩ উইকেট। বোলিং বিশ্লেষণটা হলো দেখার মতো, ৬.৫-৪-৩-৬! টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে এত কম রানে ৬ উইকেট পায়নি আর কেউ। বাংলাদেশের লজ্জা আর লসনের অবিশ্বাস্য কীর্তির সাক্ষী হয়ে হয়তো রেকর্ডটি টিকে থাকবে আরও অনেক দিন। হান্নানের দুঃস্বপ্নযেকোনো ক্রিকেট কুইজের প্রশ্ন হতে পারে এটি—কোন কীর্তিতে রেকর্ড বইয়ে পাশাপাশি আছে সুনীল গাভাস্কার আর হান্নান সরকারের নাম? গ্রেট ক্রিকেটারের পাশে নাম উচ্চারিত হওয়া মানেই যে সুখকর কিছু নয়, সেটার প্রমাণও এই প্রশ্নের উত্তর। ইনিংসের প্রথম বলেই তিন-তিনবার আউট হওয়া ব্যাটসম্যান টেস্ট ইতিহাসে এই দুজনই! হান্নানের দুঃস্বপ্নের এই তিনটি ইনিংসই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রতিবারই ঘাতক একজনই—বাঁহাতি পেসার পেদ্রো কলিন্স! প্রথমবার লসনের ধ্বংসলীলার সেই ম্যাচের প্রথম ইনিংসে। ম্যাচের তো বটেই, সেটা ছিল সিরিজের প্রথম বল। কলিন্সের ফুল লেংথ বল শেষ মুহূর্তে খানিকটা ভেতরে ঢুকে ভেঙে দেয় হান্নানের স্টাম্প। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে ম্যাকগ্রা-লি-গিলেস্পিদের দাপটে খেলে এলেন হান্নান, দেশে ইংল্যান্ডের বিপক্ষে হগার্ড-হার্মিসনদেরও ভালোই সামলালেন। কিন্তু কলিন্স আবার আবির্ভূত হলেন তাঁর যম হয়ে। ২০০৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে আবারও সিরিজের প্রথম বলে আউট। এবার কলিন্সের ইনসুইঙ্গার বুঝতে না পেরে ছেড়ে দিয়ে এলবিডব্লু। জ্যামাইকায় পরের টেস্টেও পুনরাবৃত্তি। এবারও ম্যাচের প্রথম বল ছেড়ে দিয়ে এলবিডব্লু। ওই ধাক্কাই এলোমেলো করে দিল হান্নানের ক্যারিয়ার। ছোট ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু ইনিংসও খেলেছেন, কিন্তু হান্নান সরকার নামটা বললে সবকিছুর আগে মনে পড়ে যেন এই তিন শূন্যই!তিন সেঞ্চুরির টেস্টওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সাফল্য বলতেই চোখে ভেসে ওঠে ২০০৯ সালে সাকিব-তামিমদের সিরিজ জয়। সেবার দুই টেস্টের সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেটিও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবে দেশের টেস্ট ইতিহাসের সেরা এই সাফল্যের আগেও ক্যারিবিয়ানে বলার মতো কীর্তি আছে বাংলাদেশের। ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাবিবুল বাশার (১১৩) ও মোহাম্মদ রফিকের (১১১) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪১৬ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন খালেদ মাসুদ (১০৩*)। ইনিংসে জোড়া সেঞ্চুরি এবং টেস্টে তিন সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেটিই প্রথম এবং এখনো তা একমাত্রই হয়ে আছে। আরিফুল ইসলাম