রং বেরং
গেইল তাণ্ডবব্রেট লির হাত থেকে বেরোচ্ছিল একেকটি গোলা। ক্রিস গেইল ও আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে সেই গোলাগুলো যেন আবার দ্বিগুণ গতিতে ছিটকে যাচ্ছিল বাউন্ডারিতে। ২ ওভারে ২৪ দেওয়ার পর ব্রেক থ্রুর আশায় লিকে আরেকটি ওভার দিলেন অধিনায়ক রিকি পন্টিং। ফল হলো ভয়াবহ। প্রথম বলেই লির দেড় শ কিলোমিটার গতির গোলায় গেইল ব্যাট চালালেন যেন প্রচণ্ড আক্রোশে। বল যেন মেলে দিল পাখনা, ওভালের মাঠ ছাড়িয়ে গেল তো বটেই, উড়ে গিয়ে পড়ল পাশের আর্চবিশপ টেনিসন স্কুলে! আরও দুটি করে চার-ছয়ে ওই ওভার থেকে এল ২৭। লির বোলিং বিশ্লেষণ তখন ৩-০-৫১-০! গেইল ৫০ বলে ৮৮, ১৬৯ তাড়া করে ২০০৯ বিশ্বকাপের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতল ১৫.৫ ওভারেই। ফেবারিট অস্ট্রেলিয়া বিদায় গ্রুপ পর্বেই।ব্রডের দুঃস্বপ্নছয় বলে ছয় ছক্কা হজম করে শেষ ২০০৭ বিশ্বকাপ, ইংল্যান্ড বোলার স্টুয়ার্ট ব্রডের জন্য পরের বিশ্বকাপটিও শুরু হলো আরেক দুঃস্বপ্ন দিয়ে। তাঁর ভুলে হল্যান্ডের কাছে হেরে বসল ইংল্যান্ড। শেষ বলে ২ রান দরকার ছিল ডাচদের। রায়ান সাইডবটমের বল কোনো রকমে মিড অনে ঠেলেই রানের জন্য ছুটলেন ব্যাটসম্যান এডগার শিফারলি। মিড অনে ফিল্ডার ব্রড ছিলেন খুব কাছেই, বল ধরলেনও ঠিকঠাক। চার মিটারের মতো দূরত্ব থেকে করলেন থ্রো, লাগলেই রান আউট। কিন্তু স্টাম্পে তো বল লাগলই না, ধরতে পারলেন না ব্যাকআপ ফিল্ডারও। ১ রানও যেখানে হয় না, সেখানে ২ রান নিয়ে জিতে গেল হল্যান্ড। এখনো পর্যন্ত এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। আরিফুল ইসলাম