রংধনু সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া উপজেলার রংধনু সাংস্কৃতিক গোষ্ঠীর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনের সভাপতি খ ম আসাদের একটি কাব্যগ্রন্থ প্রকাশ উপলক্ষে ২৯ মার্চ বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন পুকুরপাড়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বক্তব্য দেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিম, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসিমউদ্দিন মালিথা, সাহিত্য গবেষক আক্তার উদ্দিন, বেড়া কলেজের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার মিয়া, মনজুর কাদের মহিলা কলেজের প্রভাষক আশরাফ পিন্টু প্রমুখ।