রংপুর এক্সপ্রেসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর রেলপথে আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আজ শনিবার থেকে যাত্রা শুরু করেছে। ভোর পাঁচটায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে রংপুর রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনটি উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী। সপ্তাহে ছয় দিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে রংপুর থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এর আগে এ অঞ্চলে তিস্তা ও একতা এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করত। ২০০৫ সালে জোট সরকার এ দুটি ট্রেন বন্ধ করে দেয়। হঠাত্ করে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন এ অঞ্চলের যাত্রীরা। তাঁরা ট্রেন চলাচল পুনরায় শুরুর দাবিতে রেল সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ছয় বছর পর রংপুর এক্সপ্রেসের যাত্রা শুরু হলো।