রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তিন দিনের বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জের ধরে কাল মঙ্গলবার থেকে তিন দিনের জন্য রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ সোমবার ছাত্রাবাসে খাবার নিয়ে ইনস্টিটিউটের চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ সংঘর্ষে আহত হয়েছে ১০ জন শিক্ষার্থী।কলেজ ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের তাজহাটে অবস্থিত ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থিত একটি ছাত্রাবাসে খাবার নিয়ে ষষ্ঠ সেমিস্টারের বুলবুল হোসেনের সঙ্গে চতুর্থ সেমিস্টারের ফিরোজ ও মোমিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা বুলবুলকে মারধর করে।ওই ঘটনার জের ধরে দুই ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বুলবুল হোসেনসহ উভয় ব্যাচের ১০ জন আহত হয়।বুলবুলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।কলেজের অধ্যক্ষ ফণীভূষণ রায় জানান, পরিস্থিতির অবনতি হলে ইনস্টিটিউট আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ রয়েছে।