রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমানের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। ধর্মঘটের কারণে কলেজে কোনো ক্লাস হয়নি। গত সোমবার রাত নয়টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার সভাপতি ও শেষ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুরকে ছুরিকাঘাত করে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে ছাত্রলীগ এই ধর্মঘট ডেকেছে।রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ছাত্রলীগের সভাপতি আহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। তবে মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।