রংপুর মেডিকেল কলেজে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ডাকা ধর্মঘট আজ বুধবার তৃতীয় দিনের মতো পালিত হলেও দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কাল বৃহস্পতিবার থেকে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।এদিকে ছাত্রলীগের দাবির মুখে মুক্তা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক বিমল চন্দ্র পদত্যাগ করেছেন।প্রসঙ্গত, এই ছাত্রাবাসে গত সোমবার ভোরে ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইনকে নিজেদের কক্ষে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করেন। তাই এই ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের পদত্যাগসহ কয়েকটি দাবিতে ছাত্রলীগ কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিল।কলেজ সূত্র জানায়, ছাত্রাবাসে দুই ছাত্রনেতা আহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মেডিসিন বিভাগের প্রধান জকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ অধ্যক্ষের কক্ষে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।অধ্যক্ষ আবদুর রউফ জানান, ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের পদত্যাগের বিষয়ে এবং শিক্ষক ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার পরিপ্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। কাল থেকে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে।