রংপুর সরকারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ ও জাসদ (ইনু) সমর্থিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় আজ রোববার সকালে রংপুর সরকারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ সকাল ১০টায় কলেজের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার একটি ব্যানার লাগানোকে কেন্দ্র করে এ দুই ছাত্র সংগঠনের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে কলেজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে; তবে তাতে কেউ আহত হয়নি। কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, নতুন কোনো সংঘর্ষের ঘটনা এড়াতে তাঁরা কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন।