রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২০ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক কমিশনের সম্মেলনকক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২১ ও ২২ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তঁার অনুপস্থিতিতে এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন।