রংপুর সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যেই রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। কখন নির্বাচন করলে ভাল হবে সেটি কমিশন সভায় হিসেব করে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে কোনো পরীক্ষা বা অন্য কোনো ঝামেলা আছে কি না, সব কিছু দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো কমিশন কাগজপত্র হাতে পায়নি। সবকিছু হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। দেখি কী করা যায়।’উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার খসড়া চূড়ান্তআজ কমিশন বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১২-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে সিইসি বলেন, বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করার পর কমিশন উপজেলা নির্বাচনের দিকে যাবে। আশা করছি, এ বছরের মধ্যে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।