রংপুরকে বিভাগ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে বিভাগ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার বেলা একটার দিকে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিবেচনা ও পুনর্গঠনসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।যেসব জেলা নিয়ে রংপুর বিভাগ সেগুলো হলো ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা। রংপুরকে আলাদা বিভাগ করা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।