রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে ২৮ জুনের তারিখে প্রজ্ঞাপনও জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ রোববার ১ জুলাই থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যেই প্রশাসক নিয়োগ করা হতে পারে। আর নির্বাচন হবে ১৮০ দিনের মধ্যে।প্রসঙ্গত, রংপুরকে সিটি করপোরেশনকে ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ আন্দোলন করে আসছিল।