রংপুরসহ সাত জেলার বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রংপুরসহ সাত জেলা থেকে ঢাকা রুটে বাস ধর্মঘট আজ সোমবার প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে বাসমালিকদের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, শ্রমিকেরা ন্যায্য দাবিতেই ধর্মঘট ডেকেছিলেন।মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, রংপুরের ওপর দিয়ে প্রতিদিন ১৬টি পরিবহনের প্রায় ৬০টি বাস ঢাকায় আসা-যাওয়া করে। এ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত সেখানকার দেড় হাজার শ্রমিক ও কর্মচারীর বেতন তেমন উল্লেখযোগ্য নয়। তাই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল রোববার সকাল থেকে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফলে রংপুরের ওপর দিয়ে ঢাকার সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।