রংপুরে আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের রংপুর সদর উপজেলার তপধন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মতিউর রহমানকে (৩৮) গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেছেন, মতিউর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন। পুলিশ ওই এলাকার একটি জমি থেকে মতিউর রহমানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।এলাকাবাসী জানান, নিহত মতিউর রহমানের মুদিদোকানের ব্যবসা ছিল। কাজ শেষে তিনি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। চাঁদকুঠি মোড়ে তাঁকে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।