রংপুরে আটটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের খলিফাপাড়া এলাকা থেকে পুলিশ আজ মঙ্গলবার ভোরে আটটি বোমা উদ্ধার করেছে। বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বর্তমানে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ খলিফাপাড়ায় অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করে। এ সময় টেপ দিয়ে মোড়ানো বোমাগুলো কাগজ দিয়ে ঢাকা ছিল। তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।