রংপুরে আধা বেলার ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা আজ রোববারের আধাবেলার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতাকে জামিনে মুক্তি দেওয়ার পর আবার কারাফটক থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।আজ বেলা দুইটা পর্যন্ত এই হরতাল চলে। হরতালের কারণে রংপুর থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করেনি। ব্যাংক-বিমাসহ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ ছিল। তবে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও ক্লাস হয়েছে। এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে কোথাও পিকেটিং হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।