রংপুরে ইনুর বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মীরজাফর’ বলার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সোমবার রংপুরে মানহানির মামলা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মামলাটি করেন। রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক নিত্যনন্দ বর্মণ মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন। বিচারক আগামী ২৪ জুলাই ইনুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, ৩ এপ্রিল জাসদ সভাপতি রংপুর শহরের কাচারিবাজারে এক সমাবেশে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘মীরজাফর’ বলেন। এতে জিয়াউর রহমানের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে; যা অনুসারী হিসেবে তাঁর মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।