রংপুরে এনকেফালাইটিসে আরও এক শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কে প্রদাহ) আক্রান্ত হয়ে আজ রোববার রিপা (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিকিত্সকেরা বলেছেন, এ নিয়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়ালো। এই হাসপাতালে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার প্রেমানন্দ (১০) নামের একজন চিকিত্সাধীন রয়েছে।আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রিপা মারা যায়। সে রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের এরশাদ হোসেনের মেয়ে।জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে গতকাল শনিবার রাতে রিপাকে ভর্তি করা হয়।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম নিপাহ রোগে রিপার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।