রংপুরে এনকেফালাইটিসে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার ১১টার দিকে আরও একজন মারা গেছেন। তাঁর নাম মনোরঞ্জন। তাঁর বাড়ি দিনাজপুরের কাহারল উপজেলার শাহপুর গ্রামে। এ রোগে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় ও রংপুরে মোট ২৮ জন মারা গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।