রংপুরে এনকেফালাইটিসে আরও তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার আলেস (৮), রবিউল ইসলাম (৮) ও রুমানা (৫) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।এ রোগে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় ও রংপুরে মোট ৩১ জন মারা গেল।আলেস পঞ্চগড়ের আলম মিয়ার ছেলে, রবিউল লালমনিরহাটের সদর উপজেলার বাঁশবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রুমানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের মেয়ে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আলেস, রবিউল ও রুমানাকে গতকাল সেখানে ভর্তি করা হয়। আজ সকাল সাতটার দিকে আলেস, নয়টার দিকে রবিউল ও বিকেলে রুমানা মারা যায়। হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।