রংপুরে এনকেফালাইটিসে আরও ২ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে আরও দুজন মারা গেছেন। বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ জন।তারা হলো নীলফামারী সদর উপজেলরার ইটখোলা গ্রামের মীম (৪)। তার বাবার নাম মাহফুজুর রহমান। আর অন্যজন হলেন একই জেলার জলঢাকা উপজেলার সাতঘাট গ্রামের জমশের আলীর স্ত্রী হামিদা (২৪)। জানা যায়, মীমকে গতকাল রাতেই আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মধ্যরাতে সে মারা যায়। হামিদাকে গত বুধবার ভর্তি করা হয়। তিনিও গতকাল দিবাগত মধ্যরাতে মারা যান। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত কয়েক দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় ১৯ জন এবং রংপুরে সাতজন মারা গেল।