রংপুরে কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, ‘কবিতায় জাগুক জীবন, কবিতায় শুদ্ধ হোক মন’—স্লোগানে সাংস্কৃতিক সংগঠন ‘কতিপয় কবিতাকর্মী’র উদ্যোগে গতকাল সোমবার রংপুরে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। বিকেলে রংপুর টাউন হলে কবিতা উৎসবে কবি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে অতিথি ছিলেন মতিউর রহমান বসুনিয়া, মুহম্মদ আলীম উদ্দীন, কাবেরী এনাম ও সাহিত্য সংগঠক এ কে এম শহীদুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাহবুবুল ইসলাম। ‘কবিতায় স্বদেশ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সোহরাব দুলাল।উৎসবে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান পরিবেশিত হয়।