রংপুরে কাল থেকে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরশ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও বেতন-ভাতা দেওয়াসহ ১০ দফা দাবিতে কাল মঙ্গলবার থেকে রংপুরে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।গত ২৮ মে রংপুর কেন্দ্রীয় বাস-টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ ঘোষণা দেন।দাবিগুলোর মধ্যে আরও রয়েছে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ।পরিবহন ধর্মঘটকে সামনে রেখে আজ সোমবার শ্রমিক ইউনিয়নের পক্ষে শহরে মাইকে প্রচার চালানো হয়।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগ কমিটির সভাপতি আক্তার হোসেন বলেন, এসব দাবিদাওয়া নিয়ে বহুবার আন্দোলন হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু দাবি পূরণ হয় না। এই দাবি আদায়ে আবার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।আক্তার হোসেন আরও বলেন, ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমসম্পাদক এম এ মজিদকে একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরিবহন ধর্মঘট ডাকার কারণগুলোর মধ্যে এ অভিযোগপত্র থেকে মজিদের নাম বাতিলের দাবিও রয়েছে।