রংপুরে কালবৈশাখী ঝড়ে পুলিশসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে পুলিশের এক কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। ঝড়ের পর থেকে আজ বুধবার দুপুর দুইটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জেলায় বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে।পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে রংপুরের আট উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়াল ধসে সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন (৪০) মারা যান। এ ছাড়া কাউনিয়া উপজেলায় মনা (৪৫) ও আহসান হাবীব (৪২) নামে দুজনের মৃত্যু হয়। মিঠাপুকুরে ঝড়ে একজনের মৃত্যু হয়েছে, তবে তার নাম জানা যায়নি। কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ সরকার ঝড়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।