রংপুরে ঘুষ নেওয়ার সময় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মোসাম্মত্ শাহনাজ বেগমকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জনৈক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তিনি ওই ভুক্তভোগীর কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন।