রংপুরে ছয় ডাকাত গ্রেপ্তার
রংপুরের পীরগাছা উপজেলা থেকে আজ রোববার ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃত ডাকাতরা জেলার মহাসড়কে নৈশ কোচ ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ছয়টার দিকে পীরগাছার আরাজি চলোনি গ্রামের ডাকাত জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে সবাইকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ডাকাতির পর দিনের বেলা বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার ইদ্রিস (৩২), একই উপজেলার তিলোকপাড়ার মো. শাহেব আলী (৪৫), বদরগঞ্জ উপজেলার কুতুবপুর নয়াপাড়ার আকমল (৪৮), একই উপজেলার কাচাবাড়ি মোমিনপাড়ার ফজু (৪০), কানুপাড়ার মহুদুল (৪০) ও পীরগাছা উপজেলার আরাজি চলোনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪২)। এদের বিরুদ্ধে জেলার মিঠাপুকুর, বদরগঞ্জ ও পীরগাছা উপজেলায় একাধিক মামলা রয়েছে।