রংপুরে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ বুধবার একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত ও ৪ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন তছলিম উদ্দিন (২৪), আশরাফ (১৬) ও অজ্ঞাত পুরুষ (২৭)।নিহত ব্যক্তিদের সবার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। তাঁরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন এবং ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসার আলী জানান, আজ সকাল সাতটার দিকে ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক ঢাকা-রংপুর মহাসড়কের জায়গিরহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের তিনজন আরোহী শ্রমিক মারা যান। আহত হন চারজন।