রংপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে তিনজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। আজ শনিবার সকালে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—রংপুরের তারাগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (৩৫), গঙ্গাচড়া উপজেলার অনিল (৪৫) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জের কালু (৪৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি (মেট্রো-ট ১১-৫২৭০) রংপুর থেকে পণ্য ঢাকায় রেখে আটজন যাত্রী নিয়ে ফিরে আসছিল। আজ সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার রসুলপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশের একটি পুকুরের পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অপর পাঁচজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।