রংপুরে নাট্যাৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানুষের জন্য নাটক, নাটকের জন্য আমরা’—স্লোগান নিয়ে গতকাল শনিবার থেকে রংপুর নাট্যফোরাম আয়োজিত ১১ দিনব্যাপী নাট্যাৎসব শুরু হয়েছে। সকালে রংপুর টাউন হল চত্বরে উৎসবের উদ্বোধন করেন সাবেক সাংসদ মশিউর রহমান। এরপর নাট্যকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রথম দিন রংপুর নাট্যচক্র মঞ্চস্থ করে। ঢাকা লোক নাট্যদল ও জেলার বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় টাউন হলে নাটক পরিবেশিত হবে।