রংপুরে নাট্যাৎসবের ‘প্রফুল্ল চাকী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষের জন্য নাটক, নাটকের জন্য আমরা’ স্লোগান নিয়ে রংপুর নাট্যফোরাম আয়োজিত নাট্যোৎসবের গতকাল বুধবার ছিল শেষ দিন। রংপুর টাউন হলে উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় নাটক প্রফুল চাকী। নাটকটি রচনা করেছেন আরিফুল হক। নির্দেশনা দিয়েছেন নাজমুল আলম।ব্রিটিশবিরোধী আন্দোলনের যোদ্ধা প্রফুল্ল চাকী ছিলেন রংপুর জিলা স্কুলের ছাত্র। স্বদেশি আন্দোলনে যোগ দেওয়ায় স্কুল থেকে বহিষ্কার হয়ে কলকাতায় গিয়ে ক্ষুদিরামের সঙ্গে কাজ করতে থাকেন তিনি।