রংপুরে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ ওরফে জাদু হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার শহরে হরতাল পালিত হচ্ছে। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল চলবে।হত্যা মামলার অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের গ্রেপ্তারের দাবিতে এ হরতালের ডাক দেয় জেলা দোকান মালিক সমিতি।শহরের বিভিন্ন জায়গা ঘুরে আমাদের প্রতিনিধি জানান, হরতাল চলাকালে খাবারের দোকান, ওষুধের দোকানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যাংকগুলো খোলা থাকলেও তেমন লেনদেন নেই। স্কুল-কলেজেও শিক্ষার্থীর উপস্থিতি খুব কম লক্ষ করা গেছে।রংপুর থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। ৫৪টি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মিছিল বের করা হয়। উল্লেখ্য, ১৬ অক্টোবর বাবুপাড়ার নিজ বাড়ি থেকে সাজিদকে ডেকে নিয়ে ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁপাড়ায় তাঁকে খুন করা হয়। এ ঘটনায় সাজিদের বড় ভাই সাঈদ পারভেজ বাদী হয়ে চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, এম এ মজিদের প্রত্যক্ষ মদদে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।র্যাব ইতিমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে এবং এ আসামিদের আশ্রয়দাতা বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে।