রংপুরে পুলিশের লাঠিপেটায় ১০ মাদ্রাসা ছাত্র আহত, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে আজ সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে মাদ্রাসা ছাত্রদের সরিয়ে দেয়। এতে ১০ ছাত্র আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাশিদুল নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে জামতলী মাদ্রাসার ২০০ শিক্ষার্থী ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে। এ সময় তাঁরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাঁদের সরে যেতে বললে তাঁরা পুলিশের প্রতি মারমুখী হয়ে ওঠে। এ সময় পুলিশ লাঠি পেটা করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ ছাত্র আহত হন। সাড়ে আটটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক ছাত্রকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।