রংপুরে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আজ শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে।নিহত শিশুর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আরো নিহত হন বিশু (৫০) ও আখতারুল ইসলাম (২৮)। তাঁদের মধ্যে বিশুর বাড়ি ঠাকুরগাঁ জেলায় ও আখতারুল ইসলামের বাড়ি পঞ্চগড়ে। আহত ১২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলার অবস্থা আশংকাজনক। দুর্ঘটনার পরে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক আনসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাসের চালক পালিয়ে গেছে।