রংপুরে বাস পুকুরে, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের সদর উপজেলায় আজ বুধবার ভোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।নিহতেরা হলেন—রংপুর শহরের বাবুপাড়া এলাকার আমজাদ আলী (৫৫), সদর উপজেলার দর্শনা ইউনিয়নের রেজাউল ইসলাম (৪৫), বদরগঞ্জ উপজেলার সাদেক আলী (৪০), কফিল উদ্দিন (৫০) ও সিরাজুল হক (৬০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ ভোর পৌনে চারটার দিকে ঢাকা থেকে বদরগঞ্জগামী চিশতি পরিবহনের বাস উপজেলার নজিরহাট এলাকায় মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ, রেজাউল, সাদেক ও কফিল মারা যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সিরাজুলের মৃত্যু হয়। চিকিত্সকেরা জানান, দুর্ঘটনায় আহত ১৯ জন হাসপাতাল চিকিত্সাধীন রয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, হতাহতের সবাই তাবলিগ জামাতের মুসল্লি। তাঁরা ঢাকা থেকে বদরগঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে যান।