রংপুরে বাসের চাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাকুরের গড়ের মাঠ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই নিহত হন। তাঁরা হলেন নূর ইসলাম (৪৫) ও শওকত (৩৮)। তাঁদের দুজনেরই বাড়ি মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামে।রংপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, ঢাকা-রংপুর মহাসড়কে হানিফ পরিবহনের বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় বড় পুকুরিয়া সড়ক থেকে মোটরসাইকেলটি মহাসড়কে ওঠে। এ সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।