রংপুরে বিয়ের বাসি খাবার খেয়ে ৫২ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের অনুষ্ঠানের বাসি খাবার খেয়ে রংপুরের গণেশপুরে আজ বৃহস্পতিবার ৫২ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু। জানা গেছে, জেলার আড়িরাং কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার রাতে জনৈক মকবুল হোসেনের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে অনেক খাবার বেঁচে যায়। মকবুল হোসেন আজ সকালে সেই খাবার আশপাশের বিভিন্ন বাড়িতে দেন। বাসি খাবার খেয়ে মকবুল হোসেনসহ বেলা ১১টার দিকে আশপাশের বাড়ির অনেকে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক আনিসুল করিম খাদ্যে বিষক্রিয়ার কথা স্বীকার করে বলেছেন, তিনি জেলার সিভিল সার্জনকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন। সিভিল সার্জন রিয়াজুল ইসলাম বলেন, রোগীদের চিকিত্সা চলছে।