রংপুরে বেসরকারি চিকিৎসাসেবার করুণদশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসাসেবায় প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলোর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ল্যাবরেটরিগুলোতে রক্ত, কফ, মলমূত্র পরীক্ষাসহ এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম ইত্যাদি করে রোগ নির্ণয়ে সহযোগিতা করা হয়। কিন্তু রংপুরে দেখা গেছে, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যেখানে-সেখানে যেনতেনভাবে গড়ে উঠেছে এসব ল্যাবরেটরি। রংপুর শহরে ৭০টির মতো ল্যাবরেটরি রয়েছে। কিন্তু এর অধিকাংশই নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে। সরেজমিনে এ প্রতিবেদন তৈরি করেছেন আমাদের রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক